অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে বাকি মাত্র দুই দিন। ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বে নতুন সরকার শপথ নিলে বিদায় নেবে বর্তমান প্রশাসন। এর সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যদের দায়িত্বও সমাপ্ত হবে। দায়িত্ব শেষ করে তারা আবার নিজ নিজ পেশা—সাংবাদিকতায়—ফিরতে চান বলে জানিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস উইংয়ের সদস্যরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন,  ‘‘আমি জার্নালিজমে ফিরবো।  আর ওনারা দুইজন কী করবেন, তা ওনারাই বলেন।’’

সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘‘আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো। আগামী ১৭ তারিখ শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে। তারপর আমি চাকরির জন্য ওপেন হবো। আপনারা আমার জন্য দেখতে পারেন।’’

সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, ‘‘আমি তো সাংবাদিকতা করতাম আগে। আর আমার পড়াশুনা করতে যাওয়ার ইচ্ছা দেশের বাইরে। তো আমি একটা ব্রেক নেবো। তারপর ঠিক করবো যে, কিছুদিন সাংবাদিকতা করে— তারপর বিদেশ যাবো নাকি কী করবো। আমি চাই না আর কী এখন। আমি জাস্ট সিদ্ধান্তহীনতায় আছি এখন।’’

ব্রিফিংয়ে তারা জানান, দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা পেয়েছেন এবং ভবিষ্যতেও পেশাগত যোগাযোগ বজায় থাকবে বলে আশা করছেন। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে প্রশাসনিক দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও, পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top