আমেরিকানরা নিশ্চিত করছেন নেতানিয়াহুর মৃত্যু!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে নানা গুঞ্জন ও বিতর্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে, তিনি আর জীবিত নেই। তবে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ইসরায়েল সরকার।

তেহরানভিত্তিক আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাজনৈতিক ভাষ্যকার জ্যাকসন হিংকল সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুকে উদ্দেশ করে প্রশ্ন তুলেছেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী সত্যিই কি জীবিত আছেন। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটিতে নেতানিয়াহুকে দেখা গেলেও অনেক ব্যবহারকারী দাবি করেছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। ভিডিওর একটি ফ্রেমে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেকে এটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়েও অনলাইনে ব্যাপক আলোচনা চলছে।

এমনকি কিছু পোস্টে দাবি করা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বার্তা প্রকাশ করা হয়েছিল, যা পরে মুছে ফেলা হয়। তবে এসব দাবিও নাকচ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তারা স্পষ্টভাবে জানিয়েছে, নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন।

এদিকে ইরানের ইসলামিক রেভুলোশনারি গার্ডস কর্পস এক বিবৃতিতে নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর হুমকি দিয়েছে। তারা বলেছে, যদি তিনি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top