এলপি গ্যাসের উচ্চমূল্য, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসবেন সচিব

সারাদেশে এলপি গ্যাসের উচ্চমূল্যের সংকট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সরকার। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জ্বালানি উপদেষ্টা বৈঠকে বসার কথা থাকলেও তিনি এতে অংশ নিচ্ছেন না। এ তথ্য জানিয়েছেন খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে জ্বালানি সচিবের সঙ্গে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের (লোয়াব) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিকেল ৩টায় জ্বালানি সচিবের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক আছে। কী কী করতে হবে সব বলে দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার (৩ জানুয়ারি) রাতে জ্বালানি খাত সংশ্লিষ্ট সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টা। বৈঠকে এলপিজি সিলিন্ডার যাতে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top