ডাকসুর ভিপি প্রার্থী শামীম হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিযোগিতা করে আলোচিত হওয়া শামীম হোসেন এখন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ তথ্য তিনি নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

শামীম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র এবং ডাকসু নির্বাচন ২০২৫-এ সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক সাড়া ফেলে ছিলেন। তিনি নির্বাচনে মোট ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছিলেন।

ডাকসু নির্বাচনে শামীমের জনপ্রিয়তার পেছনে অন্যতম বড় কারণ ছিল তার ভিন্নধর্মী ইশতেহার ও সুন্দর বাচনভঙ্গি। বড় কোনো দলের ব্যানারে না থাকলেও তিনি নিজস্ব স্টাইল ও পরিকল্পনা নিয়ে নির্বাচনী মহলে ভোটারদের একটি অংশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

অনেক শিক্ষার্থী ও সমর্থক তাকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়টি শিক্ষাঙ্গনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তা দেখা বাকি থাকলেও শামীমের পদক্ষেপ এখনই অনেক তরুণকে অনুপ্রেরণা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top