ঢাকায় ফিরছে বিপিএল, টিকিটের দাম কত

সব জল্পনা-কল্পনার পর অবশেষে ঢাকায় ফিরেছে বিপিএল। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। আজ (সোমবার) শেষ হচ্ছে সিলেট পর্ব। ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (সোমবার) থেকে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। সর্বনিম্ন ২০০ টাকায় দিনের দুটি ম্যাচ উপভোগ করা যাবে বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সর্বোচ্চ মূল্যের ২ হাজার টাকার টিকিটও রয়েছে অবশ্য।

স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারিত করা হয়েছে। যেগুলো নিম্নে দেওয়া হলো-

টিকিট মূল্যসমূহ (ঢাকা পর্ব)

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা

৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১০০০ টাকা

৬. ক্লাব হাউজ সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড): ৫০০ টাকা

৭. ক্লাব হাউজ নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা

৮. শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি: ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা

১১. ক্লাব হাউজ সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top