দীপ্ত প্লেতে চলছে ব্যাচেলরস কিচেন

ব্যাচেলর’স কিচেন দীপ্ত টিভির ডিজিটালের প্ল্যাটফর্মের একটি ১২ পর্বের কনটেন্ট সিরিজ। যেটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশ হয়। এটি প্রচারে আসার পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছে।

দেশের ব্যাচেলরদের নিয়ে বানানো এই কনটেন্টে রান্না হয়ে ওঠে ব্যাচেলর জীবনের গল্প বলার মাধ্যম। হোস্ট ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে পড়েন কখনো স্টুডেন্টদের চিলেকোঠায়, কখনো কর্মজীবী ব্যাচেলরদের ছোট রান্নাঘরে, আবার কখনো বিশ্ববিদ্যালয়ের হল কিংবা ক্যাম্পাসের খোলা জায়গায়।

সেসব জায়গায়, যেখানে জীবন চলে কড়াকড়ি হিসেবেই, কিন্তু বন্ধুত্ব আর আড্ডা কখনো কমে না।

এখানে নেই কোনো ফিক্সড রেসিপি; আছে অল্প উপকরণে চালিয়ে নেওয়ার বুদ্ধি, একসাথে থাকার আনন্দ আর নিজের দায়িত্ব নিজে নেওয়ার শিক্ষা।

ব্যাচেলর’স কিচেন তুলে ধরে সেই চেনা কিন্তু না বলা অনুভূতিগুলো। যা একসাথে হাসায়, ভাবায় এবং মনে করিয়ে দেয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ রেসিপি আসলে তৈরি হয় ব্যাচেলর জীবনের রান্নাঘরেই।

ব্যাচেলর’স কিচেন গবেষণা করেছেন ফাহমিদুর রহমান ও পরিচালনা করেছেন সাইবেতুর রহমান ফয়সাল। দেখা যাচ্ছে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে। আগামী বৃহস্পতিবার এটির ৫ম পর্ব প্রকাশ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top