নতুন বছরে বাড়ল স্বর্ণের দাম

নতুন বছরের প্রথম দিনে বড় পতনের পর আবারও দাম বাড়ল স্বর্ণের। এবার ভরি প্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে।

সবশেষ গত ১ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে এক দফায় কমালেও দ্বিতীয় দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর গতবছর মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top