প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচছা জানিয়ে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) প্রতিবেশী দেশ ভারত থেকে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক বার্তা এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দ্রুততম সময়ের মধ্যে ভারতে সফর করার জন্য  আমন্ত্রণ করেন।

ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা মঙ্গলবার বিকেলে ঢাকায় আয়োজিত শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সে অনুষ্ঠানে সরাসরি নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দেন। ওই সময়ের সৌজন্য সাক্ষাতের ছবি এবং চিঠি তুলে দেওয়ার কথা সামাজিক মাধ্যম এক্সে ওম বিরলার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে জানানো হয়।

চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আহ্বান জানান। লোকসভার স্পিকার ওম বিরলা আরও লিখেছেন, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও উন্নত করার আশা প্রকাশ করেছেন।

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে পারে। এই আমন্ত্রণ সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে ইতিবাচক এবং সহযোগিতামূলক রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তীতে কবে এই দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন এবং কোন বিষয়ের ওপর আলোচনা হবে সেটা নিয়ে এখনো কোনো বিস্তারিত ঘোষণা পাওয়া যায়নি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top