জামালপুরে আওয়ামী লীগ কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর শনিবার সকালে সেখানে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেলে ওই সাইনবোর্ড ও পতাকা সরিয়ে দিয়ে কার্যালয়টিকে “গণশৌচাগার” হিসেবে ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন স্থানীয় একটি সংগঠনের নেতাকর্মীরা।

জামালপুরে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে পরিচিত জুলাই আন্দোলনকারীদের একটি গ্রুপের নেতা শহিদুল ইসলাম জানিয়েছেন, তারা কার্যালয়কে জনগণের ব্যবহারের জন্য গণশৌচাগার ঘোষণা করেছেন এবং নতুন করে যদি আওয়ামী লীগের কোন নেতা-কর্মী ঐ স্থানে দলীয় কার্যক্রম চালানোর চেষ্টা করেন, তাহলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।

এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বগারচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দুপুরে মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠানও করেন। বিক্ষোভ কর্মসূচিতে তাদের বক্তব্য ছিল, দেশবিরোধী দল আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে এবং তারা কোনোভাবেই কার্যালয়ের কার্যক্রম পুনরায় দেখতে চান না। তারা এটিকে আওয়ামী লীগের পুনরাবির্ভাবের চেষ্টা হিসেবে মনে করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top