জুলাই-আগস্টের মামলা থেকে ইয়াবা সম্রাট বদি জামিন পেলেও জামিন হয়নি ব্যারিস্টার সুমনের

কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি ২০২৪ সালের আগস্ট মাসে তার বিরুদ্ধে হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেও একই মাসে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে হওয়া দুইটি হত্যাচেষ্টা মামলা এবং একটি হত্যা মামলায় মেলেনি জামিন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়ায় যেখানে দাবি করা হয়, ব্যারিস্টার সুমন জামিন পেয়ছেন। ফ্যাক্টওয়াচ তাদের অনুসন্ধানে নিশ্চিত করেছে, এমন খবরের কোনো সত্যতা নেই। এআই ছবি এবং পুরনো ছবি যুক্ত করে এমন পোস্ট করা হচ্ছে।

ইয়াবা সম্রাট হিসেবে খ্যাত বদির বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, এবং হামলার অভিযোগ এনে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। এ মামলায় মোট ৩৩জনকে আসামি করা হয় এবং বদি প্রধান আসামি।

এই মামলার জেরেই বদিকে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃ্‌হস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বদিকে জামিনের আদেশ দেন। উল্লেখ্য, বদি নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন হত্যা মামলায় ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর ৬ নম্বরে বোনের বাসায় আত্নগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হন। তিনি জামিন পেয়েছেন দাবি করে বেশি কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই তথ্য সঠিক নয়। ছবিতে যে ব্যানার দেখা যায় সেই ব্যানারে বানান বিভ্রাট রয়েছে। এধরণের বানান বিভ্রাট সাধারণত এআই ছবিতে দেখা যায়। এছাড়া আদালত ব্যারিস্টার সুমনের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top