ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
হাসপাতালের সূত্র প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন যে, মেঘমল্লার ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা এখন স্থিতিশীল।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন এবং শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেঘমল্লার একজন পরিচিত মুখ, তিনি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আছেন দীর্ঘ সময় ধরে। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।

