শিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগ ভোট চুরির চেষ্টা করেছিল তার প্রতিপক্ষ!

ঢাকা-১৩ আসনে জাতীয় নির্বাচনের দিন সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রবিবার (২২ই ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার সময় তিনি দাবি করেন, নির্বাচনের দিন তার দলকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা কয়েকটি কেন্দ্রে তার কর্মীদের উপর হামলা চালায় এবং কেন্দ্র দখলের চেষ্টা ক্লরে। এতে তার দলের কয়েকশ নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি দলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যে কোনো অবস্থাতেই সহিংসতায় জড়ানো যাবে না এবং কেন্দ্র দখলের মতো কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না। তিনি দাবি করেন, তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং শান্তিপূর্ণ ভোটের পক্ষেই অবস্থান নিয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থী নিজে কয়েকটি কেন্দ্রে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেছেন। এর ফলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বহু কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেসব কেন্দ্রে সহিংসতা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসব ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা হবে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।

এদিকে নির্বাচন ঘিরে সহিংসতার অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য আসছে। তবে ববি হাজ্জাজ দাবি করেন, তার দলের অবস্থান পরিষ্কার। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণ্ন রাখা এবং আইন মেনে চলাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top