পাটোয়ারীসহ এনসিপির সবাইকে ফ্রি কোর্স করাবো: মেঘনা আলম

ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনৈতিক শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। মেঘনা বলেছেন, তিনি পাটওয়ারীর দলের ভাই-বোনদের জন্য রাজনীতি সম্পর্কিত ফ্রি কোর্স আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

তিনি আরও লিখেছেন, পাটওয়ারী তাকে ফোন করে জানিয়েছেন যে তিনি শীঘ্রই তার বাড়িতে আসবেন। যদিও নির্বাচন শুরু হওয়ার আগেই আসতেন কিন্তু মিডিয়া সবকিছু নেগেটিভভাবেই উপস্থাপন করার কারণে তিনি আগে আসতে পারেননি। মেঘনা আশা প্রকাশ করেছেন যে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এই ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

মেঘনা আলমের পোস্টের ক্যাপশন অনুযায়ী, যারা মাঠের রাজনীতি এবং গণজাগরণের মাধ্যমে রাজনীতি এসেছেন তাদের অভিজ্ঞতা এবং তার আন্তর্জাতিক ইনস্টিটিউটভিত্তিক রাজনৈতিক শিক্ষা একত্রিত হলে একটি স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, তিনি তার পক্ষ থেকে ফ্রি কোর্সের আয়োজন করবেন এবং পাটওয়ারী এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, তিনি এমন দলকে ক্ষমতায় চান না, যে নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে এবং এই জন্যই তিনি নির্বাচনে পাটওয়ারীকে সমর্থন দেননি। শেষে মেঘনা আলম বলেন, বিভেদের এবং শত্রুতার রাজনীতি তার লক্ষ্য নয়। তিনি দেশ পরিবর্তন করার মানসিকতা সম্পন্ন সকলের জন্য নিরাপত্তা, পরিষ্কার উদ্দেশ্য ও ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং দেশের সব রাজনীতিবিদদের জন্য সম্প্রীতির বার্তা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top