আজ যাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক সাময়িক বন্ধ হতে পারে

দেশের বিভিন্ন এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এ তথ্য জানিয়েছে।

অ্যামটব বলেছে, পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে ডিরেজিস্ট্রেশন ব্যতীত সীম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।

তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলেও জানিয়েছে অ্যামটব।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

উল্লেখ্য, কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে কেবল সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করা যাবে। যদি সেই ব্যক্তি পুরনো হ্যান্ডসেট বিক্রি বা কাউকে দিয়ে দেন, তাহলে অন্যজনের সিম ব্যবহারের আগে হ্যান্ডসেটটি ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে। গত ১ জানুয়ারি এনইআইআর পদ্ধতি চালু করে সরকার। এর ফলে দেশের নেটওয়ার্কে অনুমোদন ছাড়া অর্থাৎ ‘আনঅফিশিয়াল’ বলে বিক্রি হয়ে আসা ফোনগুলো আর যুক্ত হতে পারবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top