সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করলেন শফিকুর রহমান

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে দাবি করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতেই তিনি এ কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পার হলেও দেশের মানুষের প্রত্যাশার অনেকটাই এখনো পূরণ হয়নি। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও জনগণের মৌলিক আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি নিজেও একটি শহীদ পরিবারের সন্তান। তার দাবি, মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের সদস্যদের রক্ত দেশের স্বাধীনতার সঙ্গে জড়িত ছিল। এ কারণেই তিনি নিজেকে সেই আত্মত্যাগের অংশীদার হিসেবে মনে করেন।

যদিও এর আগে বিভিন্ন সময়ে তিনি একই ধরনের দাবি করলেও জাতীয় সংসদের আনুষ্ঠানিক অধিবেশনে এ ধরনের বক্তব্য এই প্রথম দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সংসদে চলমান আলোচনায় গণভোট ও রাষ্ট্রীয় সংস্কার ইস্যু গুরুত্ব পাচ্ছে। এর মধ্যেই শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top