উমরাহ করতে এসে মদিনায় থেকে গেলেন ১০ বছর

১৯৯৭ সালে উমরাহ পালনে গিয়েছিলেন, ফিরলেন এক দশক পর

১৯৯৭ সালে উমরাহ পালন করতে সৌদি আরবে যান তুরস্কের এক প্রকৌশলী। মদিনায় পবিত্র মসজিদে নববীতে সে সময় শব্দ ব্যবস্থাপনায় (সাউন্ড সিস্টেম) কারিগরি ত্রুটি নজরে পড়ে তার। প্রকৌশলগত দক্ষতা থাকায় তিনি বিষয়টি ঠিক করতে সহায়তার প্রস্তাব দেন। সেই ছোট্ট একটি সিদ্ধান্তই বদলে দেয় তার জীবনের গতিপথ, উমরাহ শেষে দেশে ফেরার পরিবর্তে তিনি থেকে যান মদিনায়, আর পরবর্তী দীর্ঘ ১০ বছর ধরে কাজ করেন মসজিদে নববীর সাউন্ড সিস্টেম নিয়ে।

আন্তর্জাতিক ইসলামি তথ্যভিত্তিক পেজ ‘দ্য ইসলামিক ইনফরমেশন’-এর (TheIslamicInformation.com) এক পোস্টে প্রকাশিত এই কাহিনি অনুযায়ী, ওই তুর্কি প্রকৌশলী মসজিদে নববীর সাউন্ড কন্ট্রোল রুমে দীর্ঘদিন কাজ করেছেন, যেখান থেকে মসজিদ চত্বরের প্রতিটি কোণে স্পষ্ট ও সুসমন্বিত আওয়াজ পৌঁছে দেওয়ার প্রযুক্তিগত ব্যবস্থাপনা পরিচালিত হয়। ভিন দেশের একজন মানুষের এমন নিষ্ঠা ও দীর্ঘমেয়াদি সেবা ইসলামি বিশ্বে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top