মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসলেই হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিয়ন্ত্রণ ও নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপ নাকচ করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে এই সফরের প্রস্তাব করা হয়েছিল। সফরে অংশগ্রহণকারীরা ফ্লোরিডায় মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার কথা ছিল।

তবে প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেপ্রধানমন্ত্রী ক রহমান মন্তব্য করেন, মশক নিধনের কার্যকর পদ্ধতি খুঁজতে বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতি এবং স্থানীয় পরিবেশ থেকেই এ বিষয়ে কার্যকর ধারণা ও উদ্ভাবনী সমাধান বের করা সম্ভব বলে তিনি মত দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় উল্লেখ করা হয়, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।” তার এই মন্তব্য ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের পেছনেও রয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া। ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বিজয়ী হলেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। পরে ২০২৪ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল রেজাউল করিমের নির্বাচন বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। একই বছরের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

বিশ্লেষকদের মতে, বিদেশ সফরের পরিবর্তে স্থানীয় বাস্তবতার ভিত্তিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের বার্তাই এই সিদ্ধান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top