ইরানের হামলায় দুবাইয়ে বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৫০), তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় আজমান শহরে কাজ করছিলেন সালেখ উদ্দিন। আজমান শহরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই ঘটনায় আরও কিছু ব্যক্তি আহত হলেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রবাসী জীবন যাপন করছিলেন এবং পানির গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। দেশে থাকা পরিবারের সদস্যরা প্রবাসে থাকা তাদের স্বজনদের মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রবাসে থাকা স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন।

পুরো মধ্যপ্রাচ্য জুরে ইরান হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ বাংলাদেশী প্রবাসী জীবন যাপন করেন। তাদের সবার জীবনই এখন সংকটে। এমন ঘটনায় অন্যান্য প্রবাসীরা এবং তাদের পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top