হাদি হত্যা মামলায় প্রধান আসামী ফয়সাল গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে ভারতে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই তাদের এক্স (টুইটার) পোস্টে থেকে এই তথ্য জানায়।

পোস্টে বলা হয়েছে, রবিবার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুই ব্যক্তি হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতা ওসমান হাদিকে হত্যা করে। ঘটনার পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বলে জানায় পুলিশ।

ভারতে প্রবেশের পর তারা বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। পরে আবার বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখানেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

এ ঘটনায় ভারতীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। রবিবার (৮ মার্চ) আটক দুইজনকে বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই গ্রেপ্তারের ঘটনায় হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে মনে করা হচ্ছে। কারণ মামলার প্রধান আসামিকে বিদেশে আটক করা হয়েছে, যা পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টিও সামনে আসতে পারে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top