৪ দিনের জন্য পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৮ মার্চ থেকে চার দিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর বলে জানা গেছে। রাষ্ট্রপতির প্রটোকল দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা শুরু করবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে পৌঁছাবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গিয়ে আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করবেন এবং এরপর রাত্রিযাপন করবেন।

রোববার সকালে তিনি আরিফপুর সদর কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

সোমবার সকালে রাষ্ট্রপতি পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। পরে সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে যাবেন।সফরের শেষ দিন মঙ্গলবার পাবনা সার্কিট হাউসে আবারও গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ইতোমধ্যে পাবনা জেলায় প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে প্রশাসনিক সম্মেলন কক্ষে একাধিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top