২০২৬ সালের ১ এপ্রিল ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি অ্যাডলফ হিটলারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পরই অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।
জানা যায়, ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ধর্মীয় বক্তৃতা দেওয়ার জন্য তিনি সেখানে সফরে গিয়েছিলেন। তবে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটির রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশেষ করে হিটলারের মতো বিতর্কিত ব্যক্তিত্বকে প্রশংসা করা নিয়ে ক্ষোভ দেখা দেয়।
আজহারি তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের ওপর নেমে আসা ‘ঈশ্বরের শাস্তি’ হিসেবে তুলে ধরেন। পাশাপাশি তিনি দাবি করেন, ইহুদিরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদেরকে ‘বিষাক্ত দাগ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা সংকট যেমনঃ এইডসের মতো রোগের জন্যও ইহুদিদের দায়ী করা যায় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন যে, এই রোগটির উদ্ভবের পেছনেও তাদেরই হাত রয়েছে।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার অস্ট্রেলিয়া সফর নিয়ে আগেই কিছু মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সেই আশঙ্কাই সত্যি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনাটি বাংলাদেশেও আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করলেও, আবার কেউ এটিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের জনপ্রিয় ধর্মীয় বক্তাদের মধ্যে অন্যতম। দেশের পাশাপাশি বিদেশেও তার ব্যাপক অনুসারী রয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে তার আন্তর্জাতিক সফর ও কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

