ক্ষমা না চেয়ে বিদেশে বসে উচ্চবাচ্য করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আইসিটির রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেলবাজি করছে। এসব ঘটনায় প্রত্যেক আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়গুলো আমলে নেয়া হচ্ছে না।’

দুই হাজার মানুষ হত্যার পরও দলটি ক্ষমা চায়নি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দোষ স্বীকার না করে বিদেশে বসে আওয়ামী লীগ উচ্চবাচ্য করছে। দেশবাসী তাদের কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।’

দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এসব অপাংক্তেয় বিষয়। দোষ স্বীকার না করে বিদেশে বসে উচ্চবাচ্য করলেও জনগণ তাদের রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।’

সরকার কত দ্রুত ব্যবস্থা নিচ্ছে, তার ওপর ভিত্তি করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না তা মূল্যায়ন করা হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনাসহ অন্যদের ফেরত আনতে কয়েক দফা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top