শাহজালাল বিমানবন্দরে স্বর্ণবার জব্দ

সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান শুরু করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে ১০০টিরও বেশি স্বর্ণবার জব্দ করা হয়েছে।

বিপুল পরিমাণ এই স্বর্ণ উদ্ধারের পর বিমানবন্দরে তল্লাশি ও অভিযান এখনো চলছে বলে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি চালানটির সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তল্লাশি ও জিজ্ঞাসাবাদও অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top