সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি জনাকীর্ণ রাজনৈতিক সমাবেশে এক আলেম বা ধর্মীয় নেতা মঞ্চে প্রকাশ্যে সারজিস আলমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করছেন
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সম্প্রতি দেশের একটি রাজনৈতিক সমাবেশরজিস আলম অংশ নেন। বক্তব্য প্রদান বা মঞ্চে অবস্থানের এক পর্যায়ে সেখানে উপস্থিত এক আলেম ও প্রবীণ ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই আলেম সারজিস আলমের অত্যন্ত কাছে চলে আসেন এবং স্নেহের বশবর্তী হয়ে বা আবেগতাড়িত হয়ে তাকে প্রকাশ্যে চুমু দেওয়ার চেষ্টা করেন। সারজিস আলমকে তখন কিছুটা অপ্রস্তুত অবস্থায় হেসে পরিস্থিতি সামাল দিতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রকাশ্য মঞ্চে এমন আচরণের সমালোচনা করে রসাত্মক মন্তব্য করছেন।
