“আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ”

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দেওয়া পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও প্রকাশ করেন তিনি। ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়। তবে তাঁরা কোথায় যাচ্ছেন কিংবা এই সফরের উদ্দেশ্য কী, সে বিষয়ে পোস্টে কোনো তথ্য জানাননি তিনি।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করেই আসিফ মাহমুদের এই ব্যঙ্গাত্মক মন্তব্য। তবে তাঁর বিদেশযাত্রা বা গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত পোস্টটি ব্যাপক সাড়া ফেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top