আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তিনি মামলা ফেস করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় এবং এ বিষয়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক আইনের আওতায় কাউকে ফেরত আনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আইনগত ভিত্তি মজবুত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি সম্ভব হবে।

তিনি বলেন, ‘আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি।ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই, তিনি মামলা ফেস করুন।’

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিভিন্ন মহল মনে করছে, বিষয়টি শুধু রাজনৈতিক নয়, বরং বাংলাদেশের বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top