ছাত্রলীগের সাবেক-বর্তমান কারও চাকরি হবে না: হামিম

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কিংবা সাবেক কোনো নেতাকর্মীর চাকরি হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ তানভীর বারী হামিম। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন হামিম।

পোস্টে হামিম উল্লেখ করেন, ছাত্রলীগ যেহেতু দেশের শত্রু, তাই সংগঠনটির সাবেক বা বর্তমান কোনো নেতাকর্মীর চাকরি, সমাজ কিংবা সামাজিকতা কোনোটিই থাকবে না। তার ভাষায়, শহীদ আনাস ও শহীদ আবরার ফাহাদের রক্ত ছাত্রলীগের হাতে লেগে আছে, এবং সাবেক-বর্তমান ছাত্রলীগের প্রতি কেবল তাদেরই সহানুভূতি থাকতে পারে যারা বিকৃত মনস্তাত্ত্বিকতার অধিকারী; তবে কোনো দেশপ্রেমিক ও মেধাবী মানুষ যেন এর জেরে হেনস্তার শিকার না হন, সে কথাও স্পষ্ট করেন তিনি।

ছাত্রশিবিরকে ছাত্রলীগের আশ্রয়স্থল হিসেবে আখ্যা দিয়ে হামিম সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র হিসেবে ছাত্রশক্তি এবং সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল হিসেবে ইসলামী ছাত্রশিবিরের উদ্দেশে দেশপ্রেমের পরিচয় দেওয়ার ও জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি না করার আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, একাত্তরে মাফ পাওয়ার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পাওয়া হলেও এবার আর তা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top