ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। শনিবার (৭ মার্চ) তারাবির নামাজ শেষে রাত ১০ টার দিকে তিনি হাঁটার উদ্দেশ্যে বেড়িয়ে সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। এই ঘটনাটি ঘটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের শহীদ ফাইয়াজ চত্বরে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ ২০ হাজার টাকা, এবং একটি হাতঘড়ি ছিনতাই করে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গিয়েছে। তিন ছিনতাইকারী চাপাতি এবং সামুরাই তলোয়ার কাটানা দিয়ে মোতাহার হোসেনকে মারধর করে এবং হুমকি দিয়ে তার আইফোনের পাসওয়ার্ড আদায় করে।

এ ঘটনার পর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া, অভিযোগ পাওয়ার সাথে সাথেই মোবাইল ফোন ট্রাক করে ছিনতাইকারীদের অবস্থান তাজমহল রোড শনাক্ত করা হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে আটকের চেষ্টা করলেও ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top