দেশ ছাড়ার সময় সদ্য সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে বসিয়ে রেখেছে পুলিশ

সোমবার (২ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খানকে হয়রানি করার অভিযোগ উঠেছে।

আদিলুর রহমান খানকে নেপালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। নেপালে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশনে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার।

জানা যায়, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও তাঁকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়। ধারণা করা হচ্ছে, ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা হয়রানি করার উদ্দেশ্যেই এভাবে দীর্ঘক্ষণ আটকে রেখেছেন। আদিলুর রহমান নেপালের জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন এ কথা জানানোর পরও তাঁকে ছাড়া হয়নি।

এই ঘটনার পরবর্তীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুলকে প্রশ্ন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনা সে রকম কিছু নয়। আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top