ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপরই ঘটনাস্থলে পাঠানো হয় চারটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জাগো নিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউনিটগুলো পাঠানো হয় এবং তারা এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে।

তবে আগুন লাগার কারণ কিংবা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top