মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ এই সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top