ভোটারদের ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে নিজেই দল থেকে বহিষ্কার বিএনপি’র মঞ্জুরুল

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে বিএনপির দলীয় বিঞ্জপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিঞ্জপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিএনপি নির্বাচিত হলে যেসব ভোটার অন্য প্রার্থীদের ভোট তাদের কাউকে ছাড় দেওয়া হবে। তাদের সবার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে।

তবে মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। মঞ্জুরুল আহসান মুন্সীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ বক্তব্য পোস্ট করে ক্যাপশনে ব্যক্তব্যের ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, তাঁর সাম্প্রতিক একটি বক্তব্যের কিছু অংশ কেটে ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়েছে। তিনি দাবি করেন, হাসনাত আব্দুল্লাহ এবং একটি স্বার্থান্বেষী মহল এমন অপপ্রচার চালাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। আপনাদের ঘরবাড়ি সব পুড়াইয়া ছাড়খার করে দেব। আমি কিন্তু কথাটা খুব পরিষ্কার বলে বলতেছি। এটা মনে করেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিছি। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই…সেই অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেব।’

মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তবক্তব্য নিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, ‘মঞ্জুরুল আহসান মুন্সী যে বক্তব্য দিয়েছেন এটি আমাদের দলীয় বক্তব্য নয়। একান্তই তার ব্যক্তিগত, এর দায়ভারও দলের নয়। এর পরও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এর আগে ঋণখেলাপীর দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top