কুমিল্লা-৪ (দ্বেবিদার) আসনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন এক প্রার্থী। বিএনপি সমর্থিত এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন বর্জন করছেন। এ আসনে তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করছেন এনসিপির প্রার্থী এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জসিম উদ্দিন বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এই ঘোষণা দেন। তিনি ভোটকেন্দ্র দখল, প্রশাসনের পক্ষপাতিত্ব, কারচুপি, এবং অবৈধ টাকা বিতরণের অভিযোগ আনেন। এরপর ফেসবুক লাইভে এক পর্যায়ে তিনি নির্বাচন বর্জনের ডাক দেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু ঋণখেলাপির দায়ে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে এবং হাইকোর্টে করা রিটও খারিজ হয়ে যায়। পরবর্তীতে, বিএনপি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে তাদের সমর্থন দেয়। জসিম উদ্দিন বিএনপি জোটের সমর্থনেই নির্বাচনে অংশগ্রহণ করেন।

