১৮ মাস পর আবার খুলে দেওয়া হল আওয়ামী লীগের অফিস

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের সামনে অবস্থিত আওয়ামী লীগের উপজেলা কার্যালয় দীর্ঘ ১৮ মাস পর আবার খুলে দেওয়া হয়েছে । সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা তালাবদ্ধ ওই কার্যালয়ের তালা খুলে দেন এবং নতুন করে কার্যক্রম চালুর সূচনা করেন।

ঘটনাস্থলে উপস্থিত যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা দলীয় স্লোগান দেয় এবং শেখ হাসিনা ফিরে আসবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন। কার্যালয়ের সামনে একটি শুভ উদ্বোধন ব্যানারও লাগানো হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার এবং ছাত্রলীগ নেতা সোহাগ প্যাদা।

আরিফ হাওলাদার বলেন, কার্যালয় খুলে তাতে মিলাদ আয়োজন করা হয়েছে। এটি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ দীর্ঘ সময় বন্ধ থাকার পর দলীয় কার্যক্রম আবার শুরু হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পরবর্তীতে তালাবদ্ধ অবস্থায় রেখে দেয়। সেই সময় থেকে ওই কার্যালয় প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকল।

এতে উপজেলা পর্যায়ের দলীয় সংগঠনের কাজ আবার সচল হওয়ার সুযোগ তৈরি হবে। যদিও এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top