আব্বাস ভাইকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলাম: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির কর্মীকে শোকজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের আগের বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতি উৎসাহী হয়ে মামলা করা ব্যক্তিকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ। একই সঙ্গে তিনি জানান, তিনি তার আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে এমন অপ্রয়োজনীয় উত্তেজনা বা অশান্তি সৃষ্টি করবে না কেউ।

এর আগে আরেকটি পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে সংযম ও ধৈর্যের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, রমজানের এই পবিত্র মাস সকলের উচিত শান্ত ও ধৈর্যশীল থাকা এবং উত্তেজনা থেকে দূরে থাকা।

এর আগে একই দিন বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করে বলেন, মির্জা আব্বাসের কর্মকাণ্ড নিয়ে তাদের ভাবার মতো সময় নেই এবং তাকে ভদ্র আচরণ করতে শেখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, সমাজে সবাই সভ্য পরিবেশে বসবাস করে, তাই অসভ্য আচরণ করা উচিত নয়। এমন আচরণ অব্যাহত থাকলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়, সেটিও তাদের জানা আছে বলে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ঢাকা-৮ আসনে নির্বাচনে ব্যর্থ হওয়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে মির্জা আব্বাস রাজনৈতিকভাবে টিকে আছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এখনও সময় আছে আচরণে পরিবর্তন আনার, অন্যথায় পরিস্থিতি সামাল দেওয়ার উপায় তাদের জানা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top