হাদির আসামিকে গ্রেফতারের পরদিনই নতুন ফেসবুক আইডি খুললেন জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। ভুয়া আইডি ও ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার সমস্যার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পরে নিজের নতুন আইডি থেকে একটি পোস্ট দিয়ে তিনি বিষয়টি অনুসারীদের জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, তার নামে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরি হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে ভুয়া অ্যাকাউন্টগুলো থেকে তার মূল আইডিটির বিরুদ্ধে রিপোর্ট করায় মূল অ্যাকাউন্ট ব্যবহার করাও সম্ভব হচ্ছিল না।

তিনি জানান, এই অ্যাকাউন্টটি ছাড়া বর্তমানে তার অন্য কোনো ফেসবুক আইডি সক্রিয় নেই। সকাল থেকে একাধিকবার রিপোর্ট হওয়ায় তিনি বাধ্য হয়ে আইডিটি সাময়িকভাবে ডিঅ্যাকটিভেট করেছিলেন। পরে নিজের ফোন থেকে বিভিন্নভাবে চেষ্টা করেও আর লগইন করতে পারেননি।

তিনি আরও বলেন, পূর্বে যেসব ফোন বা ই-মেইল থেকে আইডিতে প্রবেশ করা হতো, সেগুলোর অনুমোদন ছাড়া নতুন ডিভাইস থেকে লগইন করা সম্ভব হচ্ছিল না। নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই অনুমোদিত ডিভাইসগুলোর প্রয়োজন ছিল।

কিন্তু ওই ডিভাইসগুলো তার কাছে না থাকায় তিনি নিজে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। পরে তার এক জুনিয়রের কাছে আগের লগইনের তথ্য সংরক্ষিত থাকায় তার সহায়তায় আইডিতে ঢোকা সম্ভব হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় আবারও অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করা হয়। জুমা জানান, আপাতত নতুন এই আইডির মাধ্যমেই তিনি সবার সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন।

এদিকে জুমার নতুন অ্যাকাউন্ট খোলার খবর ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন এবং ভুয়া আইডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top