ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যু!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমনই দাবি করা হয়েছে ইসরায়েলের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ থেকে। এছাড়া তাসনিম নিউজের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন। প্রতিবেদনটিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের উল্লেখ ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র বা অতিরিক্ত তথ্য উপস্থাপন করা হয়নি।

সোমবার (৯ মার্চ) এক্সে করা একটি পোস্টে স্কট রিটার দাবি করেন, ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানে। তার বক্তব্য অনুযায়ী, ওই হামলার পরপরই ঘটনাস্থলেই নেতানিয়াহুর মৃত্যু হয়। তিনি আরও উল্লেখ করেন, সেই সময় বাসভবনে উপস্থিত ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর, যিনি হামলায় আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটারের ব্যক্তিগত অ্যাকাউন্ট কি না সেটা এখনো নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ ধরনের দাবি “ভুয়া খবর” বলে উড়িয়ে দিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজলেও নেতানিয়াহুর কার্যালয় বা বাসভবনে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি এবং তিনি নিরাপদ আছেন। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেন, চলমান সংঘাতের সময় ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে।

এদিকে ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং বহু বেসামরিক মানুষ হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top