অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন

অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন, বেনামী ফটোকার্ডে অস্থিতিশীলতা তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি

বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালের তুলনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কন্সটিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই আমাদের মূল উদ্দেশ্য।’

একই অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথাও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সকল অংশীজনের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই এই আইন সংশোধন করা হবে, বর্তমানে এটি খসড়া পর্যায়ে রয়েছে। তার ভাষায়, ‘সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সাইবার সুরক্ষা সংশোধন করা হবে। বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে। মানুষের প্রয়োজন অনুযায়ী আইনের সংশোধন করা হবে।’ এর সঙ্গে যুক্ত করে তিনি আরও বলেন, ‘বাক স্বাধীনতা নিশ্চিতে ব্যক্তির সম্মান হানি যাতে না হয়, সে বিষয়টিকে নজরে রেখেই কার্যক্রম চলমান আছে।’

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামী সংবাদমাধ্যমের ফটোকার্ডের মাধ্যমে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top