বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে রদবদল এনে সোমবার (২১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। তার স্থলাভিষিক্ত হওয়ায় বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সইয়ে জারি হওয়া এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) উল্লিখিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদে প্রেষণে নিয়োগ বা প্রত্যাবর্তনজনিত এই সিদ্ধান্ত তাদের চাকরিসংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top