পলাতক ফ্যাসিস্টদের অশান্ত করার চেষ্টায় ইন্ধন জোগাচ্ছে গুপ্তরা: রিজভী

পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তার ভাষ্য, এই চেষ্টায় বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্ত শক্তিরা।

বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

জ্বালানির দাম বৃদ্ধির দাবিতে একটি পক্ষ সড়কে নেমেছে উল্লেখ করে রিজভী বলেন, পৃথিবীর অনেক দেশেই এখন সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের উচিত খবরের কাগজ পড়া। তিনি আরও বলেন, বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলতে পারছে, গত ১৭ বছরে তা সম্ভব হয়নি।

জামায়াতের এক হাজার গাড়ি নিয়ে লং মার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো, আর এসব জনগণও বোঝে।

এত সংকটের মধ্যেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। তার দাবি, তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে এগোচ্ছে এবং সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে বর্তমান সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top