কাল থেকে শুরু তারেক রহমানের ওয়াদার বাস্তবায়ন, যে এলাকার মানুষ সবার আগে পাবে ফ্যামিলি কার্ড

মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে রাজধানীর কড়াইল এলাকায় সীমিত আকারে এই কার্যক্রম চালু করা হবে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে ১৪টি উপজেলার প্রতিটিতে একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু করার সম্ভাবনা রয়েছে।

এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে। বিষয়টি তদারকির জন্য গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন বগুড়ায় অনুষ্ঠিত হবে। তবে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার কড়াইল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যেসব এলাকায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে

১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বনানী (কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাষানটেক বস্তি)।

২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার মিরপুর (অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি)।

৩. ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন।

৪. চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা।

৫. চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সদর পৌরসভা।

৬. চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন।

৭. খুলনা বিভাগের খালিশপুর থানার খুলনা সিটি কর্পোরেশন এলাকা।

৮. বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ইউনিয়ন।

৯. সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ ইউনিয়ন।

১০. ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়ন।

১১. রাজশাহী বিভাগের বগুড়া জেলার বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়ন।

১২. রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী ইউনিয়ন।

১৩. রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর থানার রহমানপুর ইউনিয়ন।

১৪. রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জয়পুর ইউনিয়ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top