প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। চব্বিশের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে ঢাবির সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ মোট ৮ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।
একই আদেশে মাকসুদ কামাল ও ড. জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

