সংবিধান সংশোধনের বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেছে ১১-দলীয় ঐক্য। সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের বর্তমান উদ্যোগ প্রত্যাখ্যান করে জোটের পক্ষে এ অবস্থান তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বর্তমান উদ্যোগ ১১-দলীয় ঐক্য প্রত্যাখ্যান করছে।’

গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নের কাজ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সম্পন্ন করার দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংস্কারের কাজ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।’

গণভোটের রায়কে যুক্তি হিসেবে তুলে ধরে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ মানুষের ভোটদানের মাধ্যমে জুলাই জাতীয় সনদে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। গণভোটে জনগণের দেয়া রায়কে সম্মান করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদ কার্যকর করার দাবিও জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top