দেশের অর্থনীতির অবস্থা ভালো না, কর বাড়ালে সব ঠিক হয়ে যাবে: অর্থমন্ত্রী

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় রাজস্ব আয় বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে হলে আমাদের কর আদায় বৃদ্ধি করতে হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ না বাড়লে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান সৃষ্টি বিএনপি সরকারের অন্যতম প্রধান কর্মসূচি এবং ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আগামী অর্থবছরের বাজেটেও প্রধান লক্ষ্য থাকবে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি করা। এ লক্ষ্য অর্জনে যা যা প্রয়োজন তা করা হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারের বিষয় নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের যে প্রতিশ্রুতি বিএনপি নির্বাচনের আগে দিয়েছিল তা পূরণ করা হবে। শিক্ষার মানোন্নয়নেও বিএনপি সরকার কাজ করছে।

চট্টগ্রামে নতুন হাসপাতাল নির্মাণের বিষয়ে অর্থমন্ত্রী জানান, বন্দরনগরীর মেরিন ড্রাইভ এলাকায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এটি জেনারেল হাসপাতাল হলেও সেখানে কয়েকটি বিশেষায়িত চিকিৎসা ইউনিট থাকবে।

হাসপাতালের সঙ্গে একটি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আরেকটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। এ খাতে বাংলাদেশে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য একটি বড় জায়গা প্রয়োজন এবং কয়েকটি স্থান বিবেচনা করা হচ্ছে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য হিসেবে তার নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু বলেন, এই আসনে ‘১১ তে ১১’ নামে পরিচিত ১১ দফা ইশতেহার দিয়েছিলাম যা ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top