মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি পরামর্শ দিল দূতাবাস

অনথিভুক্ত অভিবাসীদের আটকে মালয়েশিয়া জুড়ে চলমান সাঁড়াশি অভিযানের মধ্যেই দেশটির ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবন-সংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এই ব্যাপক অভিযানে ইতিমধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক হয়েছেন বলেও জানা গেছে।

ঘটনাটি নজরে আসামাত্র বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে অবহিত করে বাংলাদেশ হাইকমিশন। পরে ইমিগ্রেশন পুলিশ সংশ্লিষ্ট প্রবাসীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করে তাদের ছেড়ে দেয়।

এ প্রেক্ষাপটে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সবসময় সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি আটক হওয়া বাংলাদেশিদের নিরাপদে ও দ্রুত দেশে ফেরাতে বিভিন্ন আটক কেন্দ্রে দূতাবাসের নিয়মিত পরিদর্শনও চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top