মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দ্রুত আরোগ্য কামনা করছেন বলে জানান তিনি।

এর আগে বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। জানা গেছে, পানি পান করার সময় তিনি আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে বাসায় প্রাথমিকভাবে দেখভালের চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও পরিবারের সদস্যরা অবস্থা পর্যবেক্ষণ করছেন।

মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতার অসুস্থতার খবর প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই শুভকামনা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top