হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

জানা গিয়েছে, ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পানি পান করার সময় তিনি আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি গণমাধ্যমকে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

মির্জা আব্বাস বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জন্য দোয়া চাওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top