সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র আগামী ৪ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয় মাউশি। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মাউশির ওয়েবসাইট থেকে ১১ পৃষ্ঠার নির্ধারিত ‘ছক’ সংগ্রহ করে আগামী অর্থবছরের বাজেটের চাহিদাপত্র প্রস্তুত করতে হবে। এরপর সংশ্লিষ্ট গুগল ফরম পূরণ করে ৪ জুনের মধ্যে তা জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান বাজেট বরাদ্দ নাও পেতে পারে। এ কারণে সৃষ্ট কোনো পরিস্থিতির দায় অধিদপ্তর বহন করবে না বলেও সতর্ক করা হয়েছে।

গুগল লিংকগুলো হলো:

আঞ্চলিক অফিসগুলোর জন্য: https://forms.gle/bFZiXT6XizScFndEA

জেলা শিক্ষা অফিগুলোর (ডিইও) জন্য: https://forms.gle/QZDgpeoRUM1W57mn6

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোর (ইউএসইও) জন্য: https://forms.gle/wEkgJtcmsamzBUTm9

সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়গুলোর (টিটিসি) জন্য: https://forms.gle/oGZaRtQJBy8ewu789

সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর জন্য: https://forms.gle/FqTcQXdCi52mT4z6A

সরকারি মহাবিদ্যালয়গুলোর জন্য: https://forms.gle/AgKF5x7TosXdi6udA

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য: https://forms.gle/53ajMtUrlarNapfc7

সরকারি স্কুল এন্ড কলেজগুলোর জন্য: https://forms.gle/QZJk1tJ7h4Z41SA09

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top