সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, ক্লাব ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সালের ঝুলিতে গেছে ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম উভয়েই পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট এবং রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট লাভ করেন। ডা. মাহবুব শামীম নির্বাচিত হয়েছেন ৪১ ভোট পেয়ে।

ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশ নেওয়া চার প্রার্থী পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top