বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বার কাউন্সিল প্রকাশিত ফলাফলে তার নাম উত্তীর্ণদের তালিকায় স্থান পায়।

বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া৩৭ হাজার ৮০ জন প্রার্থীর মধ্যে মোট ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যেই রয়েছেন জাইমা রহমান, যিনি এখন আইনজীবী তালিকাভুক্তির দ্বিতীয় ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি জানান, দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপে অংশ নিয়েছিলেন। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় সফল হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

জানা গেছে, রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন জাইমা রহমান। শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। তাদের মধ্য থেকে বাছাই করে ৯ হাজার ২০১ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষা পাস করতে হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই একজন প্রার্থী বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করতে হলে পরবর্তীতে পৃথক যোগ্যতা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, মূল্যায়ন পদ্ধতি এবং সামগ্রিক তদারকির দায়িত্ব পালন করে সংস্থাটির এনরোলমেন্ট কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

google-site-verification=7TfDG2GxHVLv84lAW9ayn7eU6ZzescHLfgW6R86o7Dk
Scroll to Top